বরিশালের বাকেরগঞ্জের ভরপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আশরাফুজ্জামান খান খোকনকে (৫০) গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত ২ টায় পৌরসভার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থানার মামলা নাম্বার ৩১(৯)২৬। ধারা সন্ত্রাস বিরোধী আইন সংশোধন ২০২৬ এর ৬(২)/৮/৯/১০ ধারায় মোহাম্মদ আশরাফুজ্জামান খান খোকনকে গ্রেপ্তার করা হয়।
সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন ভরপাশা ইউপির কৃষ্ণকাঠী গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান,সন্ত্রাস বিরোধী আইনে সন্ধিগ্ধ আসামী আশরাফুজ্জামানকে খান খোকনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাকেরগঞ্জ থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।