‘এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস, জামালপুর সদর উপজেলার আয়োজনে বাঁশচড়া এসবিজি মডার্ন উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা স্কাউটসের সম্পাদক শফিউর রহমান শফী, সদর উপজেলা স্কাউটের কমিশনার নজরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, শৈশব থেকেই নিয়ম-শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও বুদ্ধিমত্তার চর্চার মাধ্যমে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এর মধ্য দিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীতে উপজেলার ৫১টি বিদ্যালয়ের ৩০৬ জন শিক্ষার্থী, ৫১ জন শিক্ষক এবং ৫০ জন স্বেচ্ছাসেবী ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২৬ উদ্বোধন
‘এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস, জামালপুর সদর উপজেলার আয়োজনে বাঁশচড়া এসবিজি মডার্ন উচ্চ
প্রিয় বাংলাদেশসারা দেশ


