চট্টগ্রামের রাউজানে সংঘবদ্ধ সশস্ত্র অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, অভিযানের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। এতে পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় দিলদার হোসেন (৩৭) নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য এবং হেফাজত থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, ১১৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ছয় রাউন্ড সীসা কার্তুজ ও চারটি রামদাসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাউজান থানার কদলপুর ইউনিয়নের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় জানে আলম ওরফে ‘ডাকাত আলম’ ও মোহাম্মদ আজিজ ওরফে ‘আজিজ বস’-এর নেতৃত্বে একটি সশস্ত্র চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
গত ২৫ সেপ্টেম্বর তারা আবু বক্কর চৌধুরীর বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে বলে পুলিশের কাছে অভিযোগ আসে। বিষয়টি যাচাইয়ের পর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়।বুধবার রাত পৌনে ১১টার দিকে জানে আলমের বাড়ির সামনে পুলিশ অভিযান শুরু করলে ভেতর থেকে গুলি ছোড়া হয় বলে পুলিশের দাবি। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।
ঘটনায় এসআই জান্নাতুন নাঈম রাজন, এসআই খোরশেদ আলম, এসআই বায়েজিদ মৃধা, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই জুয়েল চন্দ্র বিশ্বাস ও এএসআই রবিউল হোসেনসহ মোট ১২ পুলিশ সদস্য আহত হন।পুলিশের অভিযানের একপর্যায়ে দিলদার হোসেনকে আটক করা সম্ভব হলেও অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আহত পুলিশ সদস্যরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন থানার ওসি সাইফুল ইসলাম। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে ২৯ সেপ্টেম্বর কদলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের কাছ থেকেও দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রাউজানে পুলিশকে লক্ষ্য করে গুলি, আহত ১২ সদস্য
চট্টগ্রামের রাউজানে সংঘবদ্ধ সশস্ত্র অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, অভিযানের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। এতে প
প্রিয় বাংলাদেশসারা দেশ


