গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ সময় সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে পোনা বিতরণ করা হয়।
এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি ও স্বনির্ভরতা বাড়াতে খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় নতুন কর্মসূচি নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাই যদি এসব কর্মসূচিকে গুরুত্ব দেয়, তাহলে গ্রামীণ অর্থনীতিতে গতি আনা সম্ভব। মাছ উৎপাদন, নদী-খাল ও পরিবেশ রক্ষার সঙ্গে দেশের অর্থনৈতিক সক্ষমতাও জড়িত বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পাশাপাশি ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে এ্যানি বলেন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধের বিষয়টিও এসব কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে।
রহমতখালী খালকে লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ জলাধার উল্লেখ করে তিনি বলেন, খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। খালে থাকা কচুরিপানা অপসারণের পাশাপাশি পানির প্রবাহও স্বাভাবিক রাখা হয়েছে। এর অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য: পানিসম্পদমন্ত্রী
গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ল
প্রিয় বাংলাদেশসারা দেশ


