বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাভোকেট আলী আকবর, জেলা সহ সভাপতি ও মোংলা উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার এবং জেলা কমিটির যুব ও ক্রিড়া সম্পাদক অমিত রায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে বাগেরহাট শহরের দাসপাড়া এলাকার বাসা থেকে এ্যাভোকেট আলী আকবর, আমলাপাড়া এলাকার বাসা থেকে অমিত রায় ও মোংলা উপজেলায় তার গ্রামের বাড়ী থেকে ইদ্রিস আলী ইজারাদারকে পুলিশ আটক করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরেুদ্ধে দেশব্যাপী গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।