যশোরের অভয়নগরে সরকারি ইউরিয়া সার পরিবহন, বিক্রয়, পাচার বা গোপনে মজুদের অভিযোগে আ. মজিদ (৩৩) নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী এ জরিমানা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ও মামলার প্রসিকিউটিং অফিসার লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ভৈরব নদীর তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বিসিআইসির সঙ্গে চুক্তিবদ্ধ সরকারি ইউরিয়া সার পরিবহনকারী প্রতিষ্ঠান মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুই স্তূপে ৪২০ দশমিক ২ মেট্রিক টন সার পাওয়া যায়নি।
সার না থাকার বিষয়ে প্রতিষ্ঠানটির খুলনা শাখার ইনচার্জ আ. মজিদ ভ্রাম্যমাণ আদালতের কাছে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে প্রয়োজনীয় অনুমতি, লাইসেন্স বা নিবন্ধন ছাড়া সরকারি সার পরিবহন, বিক্রয়, পাচার বা অন্যত্র গোপন মজুদের অভিযোগে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবীর আনসারী বলেন, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ (সংশোধিত ২০১৮)-এর ৮(১) ধারা অনুযায়ী অভিযোগ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯-এর বিধান অনুসারে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভয়নগরে সরকারি ইউরিয়া সারের হিসাব নেই, ৫ লাখ টাকা জরিমানা
যশোরের অভয়নগরে সরকারি ইউরিয়া সার পরিবহন, বিক্রয়, পাচার বা গোপনে মজুদের অভিযোগে আ. মজিদ (৩৩) নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রিয় বাংলাদেশসারা দেশ


