চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ‘অলস্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বরুমতি ব্রিজসংলগ্ন মাঠে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফাহিম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রযুক্তি দলের সাবেক সভাপতি ফয়সাল সিকদার সোহান।
এ সময় শাহজাদা আল উদ্দিন রাজু, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ মিজান, মোহাম্মদ নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ২০১৭ ব্যাচকে ২-১ গোলে হারিয়ে জয় পায় দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া একাদশ।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।