চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে শেখ আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
৬৮ বছর বয়সী শেখ আতাউর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক। তিনি মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশের তথ্য অনুযায়ী, শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মীরসরাই থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তিনটি মামলা রয়েছে।



