মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে অনুভূত এ ভূমিকম্পের প্রভাব পড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বাসিন্দারা স্পষ্টভাবে কম্পন অনুভব করেন।
প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর কেন্দ্রস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি, ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রায় ৯ কিলোমিটার দূরে।
বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
সকালে আকস্মিক এই কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। বিভিন্ন স্থানে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।



