ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে। এতে স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত ট্রলিটি দ্রুত উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
আখাউড়ায় উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত, আহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে। এতে স্বপন নামে রেলওয়ের এক কর্মী আ
প্রিয় বাংলাদেশসারা দেশ


