আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে যশোরের অভয়নগরে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শেখর কুমার সাহা ও সাধারণ সম্পাদক শঙ্কর সিংহসহ অনেকে।
সভায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।




