পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে সপ্তাহে দুই দিন বসে ব্যতিক্রমী এক ভাসমান হাট। বৈঠাকাটার এই বাজারে স্থলভাগের বদলে নৌকাতেই চলে অধিকাংশ কেনাবেচা। কয়েক ঘণ্টার এই বাজারে কোটি টাকার কৃষিপণ্য লেনদেন হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।শনিবার ও মঙ্গলবার ভোর হলেই বিভিন্ন এলাকা থেকে একের পর এক নৌকা এসে ভিড়তে শুরু করে নদীতে। কোনো নৌকায় থাকে শাকসবজি, কোনোটিতে কৃষিপণ্য, আবার কোনো নৌকাই হয়ে ওঠে ভাসমান দোকান।
ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত জমজমাট থাকে এই হাট। স্থানীয় কৃষকেরা নৌকায় করে নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন। অন্যদিকে পাইকাররা সেসব পণ্য কিনে ট্রলার বা নৌযানে করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান।সবজি ও কৃষিপণ্যের পাশাপাশি এখানে পাওয়া যায় সবজির চারা, নারকেল, তরমুজ, মিষ্টি পান, শ্যাওলা এবং কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। এমনকি বাজারে নাশতা ও ভাতের ব্যবস্থাও রয়েছে।
নাজিরপুর ছাড়াও নেছারাবাদ ও বরিশালের বানারীপাড়ার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এখানে পণ্য নিয়ে আসেন। কম দামে তাজা কৃষিপণ্য পাওয়া যায় বলে ক্রেতা ও পাইকারদের উপস্থিতিও থাকে বেশ বেশি।ব্যবসায়ীদের হিসাবে, প্রতিটি হাটে প্রায় এক কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। তরমুজের মৌসুমে লেনদেন বেড়ে দেড় থেকে দুই কোটি টাকা পর্যন্ত পৌঁছায় বলে তাদের দাবি।
স্থানীয়দের কাছে জলপথকেন্দ্রিক এই বাজার ‘বাংলার ভেনিস’ নামে পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরাও এই ব্যতিক্রমী বাজার দেখতে আসেন। তবে স্থানীয়দের অভিযোগ, যোগাযোগব্যবস্থা ও আবাসন সুবিধা উন্নত হলে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে।
নৌকায় বসেই কোটি টাকার বেচাকেনা, ‘বাংলার ভেনিসে’ ভাসমান হাট
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে সপ্তাহে দুই দিন বসে ব্যতিক্রমী এক ভাসমান হাট। বৈঠাকাটার এই বাজারে স্থলভাগের বদলে নৌকাতেই চলে অধিকাংশ কেনাবেচা। কয়েক ঘণ্টার এই বাজারে কোটি টাকার কৃষিপণ্য লেনদেন হয় বলে জানিয়েছেন ব্
প্রিয় বাংলাদেশসারা দেশ


