মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা মাইলমারি গ্রামে শেয়ালের কামড়ে ১১ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক এ ঘটনা ঘটে।
স্থানীয় গ্রামবাসী জানায়, বিকেলের দিকে জঙ্গল থেকে একটি শেয়াল গ্রামে প্রবেশ করে। এরপর শেয়ালটি ক্ষিপ্ততার সাথে বিভিন্ন মানুষের দিকে তেড়ে আসে, এসময় একের পর এক ১১ জনকে কামড়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা জানান, শেয়ালের কামড়ে আহত এগারো জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।