ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় এবার পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী।
বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। অন্যদিকে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র পাঁচটি প্রতিষ্ঠান।
জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে ময়মনসিংহ জেলা। এ জেলায় পাসের হার ৫৯ দশমিক ৩৩ শতাংশ। শেরপুরে ৪৫ দশমিক ৬৫ শতাংশ, নেত্রকোনায় ৪৩ দশমিক ৫১ শতাংশ এবং জামালপুরে পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।
ফলাফলে জেলার মধ্যে পাসের হারে ময়মনসিংহ এগিয়ে থাকলেও অন্য তিন জেলায় উত্তীর্ণের হার তুলনামূলক কম।