গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে চলন্ত নৌকায় ফুটফুটে এক কন্যাসন্তান জন্ম নিয়েছে| বর্তমানে প্রসূতি মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন|
শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের কালুরপাড়া ঘাট ও ফুলছড়ি ঘাটের মাঝামাঝি এলাকায় ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে|
প্রসূতি মা মোছা: আকলিমা আখতার কালুরপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলাম দুলালের স্ত্রী|
চরাঞ্চলের ওই প্রসূতির নিজ বাড়িতে প্রসব বেদনা শুরু হয়| এ সময় ¯^জনরা তাঁকে গাইবান্ধায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জলচৌকি ও বাঁশ দিয়ে মাচা ˆতরী করে কাঁধে নিয়ে বালুচর পাড়ি দিয়ে কালুরপাড়া ঘাটে নিয়ে আসেন| কিন্তু ঘাটে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে কোনো নৌকা না পেয়ে তারা চরম বিপাকে পড়েন| ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (গণ উন্নয়ন কেন্দ্রে) একটি দল সহায়তার হাত বাড়িয়ে দেয়|
ঘটনার বিবরণ দিয়ে ওই সংস্থার প্রকল্প ব্যাবস্থাপক রোকনুদ্দৌলা জানান, তাদের একটি প্রকল্পের সার্ভে কার্যক্রম শেষে তারা নৌকায় করে গাইবান্ধায় ফিরছিলেন| এ সময় ওই প্রসূতির স্বজনরা তাদের কাছে হাসপাতালের নেওয়ার অনুরোধ জানান| অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের নৌকায় তুলে নেন| নৌকায় ওঠার পরই ওই প্রসুতির প্রসববেদনা তীব্র আকার ধারণ করে| এ সময় তাদের নারী সহকর্মী ও ¯^জনরা নৌকার চারপাশে কাপড় দিয়ে আড়াল ˆতরি করে প্রসূতিকে সহায়তা করেন|
তিনি আরও জানান, ফুলছড়ি ঘাটের উদ্দেশে চলা ৪০মিনিটের সেই নৌযাত্রার মাঝপথেই ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনেই জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান| মুহূর্তেই সেখানের উদ্বেগ ও উৎকণ্ঠা আনন্দ ও ¯^স্তিতে রূপ নেয়|
তিনি বলেন, পরে তারা ফুলছড়ি ঘাট থেকে ওই নৌকায় বাড়ি ফেরত যান| বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন|
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম চরে এমন একটি মানবিক ঘটনার সাক্ষী হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ওই সংস্থার কর্মকর্তা ও কর্মীগণ| নদীপারের এই নতুন অতিথির জন্য এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা অফুরন্ত ভালোবাসা ও দোয়া জানিয়েছেন।