নীলফামারীর সৈয়দপুরে হোমিওপ্যাথিক চিকিৎসাবিষয়ক শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব সৈয়দপুরের আয়োজনে শহরের নয়াবাজার বাণীচাঁদ সড়কে অবস্থিত সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কলকাতার ডা. মো. নুরুল হক, ডি.এম.এস।
হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব সৈয়দপুরের সভাপতি ও সৈয়দপুর মডার্ন হোমিও হলের স্বত্বাধিকারী ডা. মো. জাবেদ আলমের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন তিনি। এ সময় বক্তব্য দেন সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. বিলকিস বেগম এবং সংগঠনের সাধারণ সম্পাদক ডা. কাইয়ুম খান ডলফিনসহ অন্যরা।
চওড়াবাজারের মুন হোমিও হলের সহযোগী চিকিৎসক ডা. মাহমুদুল হাসান খাজার সঞ্চালনায় সেমিনারে সংগঠনের সহসভাপতি ও ন্যাশনাল হোমিও হলের স্বত্বাধিকারী ডা. সারফরাজ হোসেনসহ কর্মকর্তা, সদস্য এবং বিভিন্ন এলাকার শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত ছিলেন।