ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিনের গ্রাম্য বিরোধ ও পূর্বশত্রুতার জেরে রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামে এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি প্রায় আড়াই মাস আগে নিহত সুমন শেখের চাচা।শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হন।
নিহত রবি টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের সাত্তার শেখের ছেলে। হামলায় আহত মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০) কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের মধ্যে মোক্তার বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবি কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন। শনিবার রাতে দোকান বন্ধ করে আরও তিনজনের সঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।
ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়। সঙ্গে থাকা তিনজনও আহত হন।স্থানীয়দের ভাষ্য, বড়ভাগ গ্রামে প্রায় চার বছর ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এ নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও মামলা হয়েছে।এরই ধারাবাহিকতায় গত ২৬ জুন সন্ধ্যায় বড়ভাগ পূর্বপাড়া গ্রামের উকিল শেখের বাড়ির সামনে মোটরসাইকেলে যাওয়ার সময় সুমন শেখকে (২৪) কুপিয়ে হত্যা করা হয়। সুমন ছিলেন রবির ভাই আলাউদ্দিন শেখের ছেলে এবং কাশিয়ানী এম.এ. খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সুমন হত্যার পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। ওই মামলার কয়েকজন আসামি সম্প্রতি জামিনে বের হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়।রবির স্বজনদের অভিযোগ, সুমন হত্যার পর থেকেই তারা নিরাপত্তাহীনতায় ছিলেন। দীর্ঘদিনের বিরোধের জেরেই রবিকে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি।তবে জামিনে থাকা কোনো ব্যক্তি রবি হত্যাকাণ্ডে জড়িত কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভাতিজা হত্যার আড়াই মাস পর চাচাও খুন, গ্রাম্য বিরোধে ফের রক্তপাত
ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিনের গ্রাম্য বিরোধ ও পূর্বশত্রুতার জেরে রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামে এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি প্রায় আড়াই মাস আগে নিহত সুমন শেখের চাচা।শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার
প্রিয় বাংলাদেশবিশ্ব


