মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিত এবং নতুন আলোচনার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। সম্ভাব্য সমঝোতার আশায় মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ স্বাভাবিক থাকার নিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম এক দিনে প্রায় ৪ থেকে ৬ শতাংশের বেশি কমে গেছে।ব্যারেলপ্রতি ৪.০৮ ডলার (৪.৬৪%) কমে ৮৩.৮৫ ডলারে নেমেছে। (পরবর্তী সেশনে এটি ৬% কমে ৮২.৪১ ডলারেও লেনদেন হয়)। ব্যারেলপ্রতি ৪.০১ ডলার (৪.৭৪%) কমে ৮০.৬৬ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরি হওয়ায় তিনি পূর্বপরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন।ট্রাম্পের দাবি অনুযায়ী, নতুন সম্ভাব্য চুক্তির শর্ত হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও চলমান ভূ-রাজনৈতিক সংকট নিরসনে উভয় পক্ষ নতুন করে কূটনৈতিক আলোচনা ও সমঝোতায় জোর দিচ্ছে।


গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করলে এবং ইরানি বাহিনী ওমান উপকূলের কাছে আন্তর্জাতিক তেলবাহী ট্যাঙ্কারে পাল্টা আক্রমণ চালালে বিশ্ববাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছিল। ওই সময় জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ২০ শতাংশের বেশি বেড়ে।