ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেন। একই সঙ্গে দেশটির সামরিক সক্ষমতা, অর্থনীতি এবং বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করেন তিনি।
ট্রাম্পের দাবি, ইরানের বর্তমানে কোনো কার্যকর সামরিক নৌবাহিনী কিংবা বিমানবাহিনী অবশিষ্ট নেই। শুধু সামরিক সক্ষমতাই নয়, দেশটির অর্থনৈতিক অবস্থাও সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নিজস্ব মুদ্রা ব্যবস্থা বলতে এখন আর কার্যত কিছু অবশিষ্ট নেই। এমনকি দেশটির সরকার নিজেদের সৈন্য ও পুলিশ বাহিনীর সদস্যদের বেতনও পরিশোধ করতে পারছে না বলে দাবি করেন তিনি।
ইরানের অর্থনৈতিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে ট্রাম্প আরও বলেন, দেশটিতে বর্তমানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। তার ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রা এবং সামগ্রিক অর্থনীতি চরম সংকটের মধ্যে পড়েছে।
ইরানের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধেও কঠোর মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি দেশটির নেতৃত্বকে পুরোপুরি বিশৃঙ্খল বলে অভিহিত করেন। একই সঙ্গে দাবি করেন, বর্তমান নেতৃত্বের আর সঠিকভাবে ইরানের প্রতিনিধিত্ব করার সক্ষমতা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এসব মন্তব্যের মাধ্যমে ইরানের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের কঠোর অবস্থানই প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ বললেন ট্রাম্প
ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেন। একই সঙ্গে দেশটির সা
প্রিয় বাংলাদেশবিশ্ব


