নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৮০০ মানুষ। নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য।নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৯০৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক।
অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতে বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক।
এদিকে নেপাল থেকে নেমে আসা নদীগুলোতে ভারতে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় এসব মরদেহ এখনো মোট মৃতের তালিকায় যুক্ত করা হয়নি।
নেপালে নিখোঁজদের মধ্যে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৯৩৩ জন, নেপালি সেনাবাহিনীর ৪৫ সদস্য, পুলিশ ও সশস্ত্র পুলিশের ৩৮ সদস্য এবং শুল্ক ও অভিবাসন বিভাগের ১৮ কর্মকর্তা রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নুয়াকোট জেলায় ১ হাজার ১৫৮ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
তিব্বতে নিখোঁজদের মধ্যে অন্তত ১০৪ জন নেপালি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সিসিটিভি।দুই দেশের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নেপাল ও তিব্বতে নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। নেপালে ২৭৫ ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ১২৮ জন এবং তিব্বতে ৪৯ ভারতীয় নিখোঁজ রয়েছেন। তবে তিব্বতের চীনা অংশে থাকা প্রায় ৯০০ ভারতীয় নিরাপদে রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে।
এ ছাড়া নেপালে প্রায় ৮৫ মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে নয়জনকে উদ্ধার করা হয়েছে। তিব্বতে আরও ১৮ মার্কিন নাগরিক নিখোঁজ। ইউক্রেনের ৬১ থেকে ৬২ জন, মালয়েশিয়ার ৫১ জন, অস্ট্রেলিয়ার ৪২ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নেপালে নিখোঁজ রয়েছেন।
লাটভিয়ার নেপালে ২৯ জন ও তিব্বতে ৩৩ জন, কানাডার প্রায় ৩০ জন, দক্ষিণ কোরিয়ার ৯ পর্যটকসহ আরও ৯ জলবিদ্যুৎ প্রকল্পকর্মী, সিঙ্গাপুরের ৯ জন এবং জার্মানির ৮ জন নেপালে ও তিনজন তিব্বতে নিখোঁজ রয়েছেন।
রাশিয়ার নেপালে নয়জন নিখোঁজ ও দুজন উদ্ধার হয়েছেন। তিব্বতে আরও তিন রুশ নাগরিক নিখোঁজ রয়েছেন।এ ছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ফ্রান্স, স্পেন, হাঙ্গেরি, পর্তুগাল, নেদারল্যান্ডস, ইতালি, আয়ারল্যান্ড, কাজাখস্তানসহ আরও কয়েকটি দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন।
তবে বিভিন্ন দেশের সরকার, নেপাল ট্যুরিজম বোর্ড এবং চীনা কর্তৃপক্ষের দেওয়া তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। উদ্ধার অভিযান ও নিখোঁজদের পরিচয় নিশ্চিত করার কাজ চলমান থাকায় এই সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা, নিখোঁজ প্রায় ৪ হাজার ৮০০ জন
নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৮০০ মানুষ। নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য।নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জ
প্রিয় বাংলাদেশবিশ্ব


