৫১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছেন আইল অব ম্যানের নারী ক্রিকেটার জোয়ানা হিকস।রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে গ্রিসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে গ্রিস মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায়। পরে সহজেই লক্ষ্য তাড়া করে ৯ উইকেটে জয় পায় আইল অব ম্যান।
৫১ বছর ১৭৩ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে জোয়ানা আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ ও নারী—উভয় বিভাগেই সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার রেকর্ড গড়েছেন।এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার বার্ট আইরনমঙ্গারের দখলে। ১৯৩২ সালে ৪৯ বছর ৩১৪ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। প্রায় ৯৪ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন জোয়ানা হিকস।
৫১ বছর বয়সে ৫ উইকেট, বিশ্ব রেকর্ড জোয়ানা হিকসের
৫১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছেন আইল অব ম্যানের নারী ক্রিকেটার জোয়ানা হিকস।রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে গ্রিসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকে
প্রিয় বাংলাদেশখেলা


