আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচটি গ্যালারিতে বসেই দেখবেন সাবেক সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচকেই জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।

ডি মারিয়া জানিয়েছেন, আগের দিন ব্যানফিল্ডের বিপক্ষে ক্লাব ম্যাচ থাকলেও মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখতে তিনি মনুমেন্টালে উপস্থিত থাকবেন। তার মতে, এমন একটি মুহূর্তে মেসির পাশে থাকা স্বাভাবিক বিষয়।

রোসারিও সেন্ট্রালের হয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডি মারিয়া বলেন, ৫ অক্টোবর ক্লাবের ম্যাচ শেষ করে পরদিন মেসির বিদায়ী ম্যাচ দেখতে তিনি অবশ্যই স্টেডিয়ামে যাবেন।

মেসিকে ছাড়া আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন ডি মারিয়া। দীর্ঘ সময় জাতীয় দলের নেতৃত্ব দেওয়া মেসি দেশের ফুটবলে বড় অবদান রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, বিদায়ের দিনটিকে আবেগের পাশাপাশি উপভোগও করতে চান তারা।