শেষ দল হিসেবে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ওমান। লিগ-২-এর শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হারলেও পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থান ধরে রেখে পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে দলটি।
গতরাতে অনুষ্ঠিত ম্যাচে ওমান ৪২ রানে হারে। ৩৬ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নামিবিয়াও লড়াইয়ে ছিল। তবে নেট রানরেটের ব্যবধানে এগিয়ে থাকায় ওমান চতুর্থ এবং নামিবিয়া পঞ্চম স্থানে থেকে লিগ-২ শেষ করে।
পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে। ওমানের সঙ্গে এই সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। স্কটল্যান্ডের সংগ্রহ ৪৫ এবং নেদারল্যান্ডসের ৪৪ পয়েন্ট।
অন্যদিকে, লিগ-২-এর শেষ চার দলকে খেলতে হবে বাছাইপর্বের প্লে-অফ। এই পর্বে নামিবিয়ার সঙ্গে অংশ নেবে নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। ১৪টি দল নিয়ে ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।