আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনিকে দায়িত্বে রাখার উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া ও স্কালোনির মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এএফএ জানিয়েছে, জাতীয় দলের দায়িত্বে স্কালোনিকে রাখার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।
বিশ্বকাপ ফাইনালের পর স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তখন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরের শেষে শেষ হওয়ার কথা রয়েছে।তবে নতুন আলোচনার পর স্কালোনির আর্জেন্টিনার দায়িত্বে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, নতুন চুক্তির মেয়াদ দুই বছর হতে পারে। সে ক্ষেত্রে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। পরবর্তীতে চুক্তি আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নেওয়ার সুযোগও থাকতে পারে।
এদিকে সামনে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচ রয়েছে। ৩০ তারিখে বলিভিয়া, ৩ তারিখে বুরকিনা ফাসো এবং ৬ তারিখে বেনিনের বিপক্ষে মাঠে নামবে দলটি। বেনিনের বিপক্ষে ম্যাচটিতেই লিওনেল মেসির বিদায়ের বিষয়টি সামনে রয়েছে।এই ম্যাচগুলোর জন্য স্কালোনি ইতোমধ্যে দল ঘোষণা করেছেন। অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ফুটবলারকেও দলে রাখা হয়েছে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমন, লিওনেল ফ্লোরেস ও তোবিয়াস আন্দ্রাদা।
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নে আলোচনায় আর্জেন্টিনা
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনিকে দায়িত্বে রাখার উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া ও স্কালোনি
প্রিয় বাংলাদেশখেলা


