এশিয়ান গেমসের ক্রিকেটে এবার প্রথমবারের মতো কোনো পদক ছাড়াই ফিরেছে বাংলাদেশ পুরুষ দল। আসরে মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজন।দুই ম্যাচে বল হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি মোস্তাফিজ। বিশেষ করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এক ওভারে ২৫ রান খরচ করেন বাঁহাতি এই পেসার।
মোস্তাফিজের এমন পারফরম্যান্সকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করে সুজন বলেন, জাপানের উইকেটে তার কাছ থেকে ভালো পারফরম্যান্সই প্রত্যাশা করেছিলেন তিনি। তবে ক্রিকেটে এমন ঘটনা ঘটতেই পারে বলেও মন্তব্য করেন।
একই সঙ্গে মোসাদ্দেক হোসেনকে বোলিংয়ে না আনার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন সুজন। তার মতে, ওই উইকেটে মোসাদ্দেক কার্যকর ভূমিকা রাখতে পারতেন এবং অন্তত এক ওভার তাকে দিয়ে বল করানো যেতে পারত।
বাংলাদেশের ব্যাটিং নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। সাইফ, তামিম, তাওহীদ হৃদয় ও লিটনের মতো গুরুত্বপূর্ণ ব্যাটাররা রান না পাওয়ায় ১৬৫ রানের লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে পড়ে বলে মনে করেন সুজন।
তিনি বলেন, শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে ফেলায় ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ কমে যায়। শ্রীলঙ্কার পূর্ণ শক্তির দল না থাকলেও নিজেদের শক্তিশালী স্কোয়াড কাজে লাগাতে না পারায় হতাশ হয়েছেন বলেও জানান তিনি।
মোস্তাফিজের ২৫ রান দেওয়া অপ্রত্যাশিত: খালেদ মাহমুদ সুজন
এশিয়ান গেমসের ক্রিকেটে এবার প্রথমবারের মতো কোনো পদক ছাড়াই ফিরেছে বাংলাদেশ পুরুষ দল। আসরে মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজন।দুই ম্যাচে বল হাতে প্রত্যাশিত পা
প্রিয় বাংলাদেশখেলা


