আজ শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের প্রীতি ম্যাচ। আগের ম্যাচের তুলনায় এই ম্যাচে ব্রাজিলের একাদশে সাতটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে দলের বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে দেখেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। ভারতের বিপক্ষেও স্কোয়াডের অন্য সদস্যদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
ব্রাজিলের আক্রমণভাগে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে। ভারতের সঙ্গে তার পুরোনো স্মৃতিও রয়েছে। ২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ব্রাজিলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। সেই আসরে চার গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ভিনি।
ভারতে নিজের জনপ্রিয়তার কথাও জানিয়েছেন এই ফরোয়ার্ড। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মিডিয়া সিবিএফ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে ফিরে এসে পুরোনো স্মৃতি মনে পড়ছে এবং এখানকার সমর্থকদের ভালোবাসা তাকে আনন্দিত করেছে।রাফিনহা চোটের কারণে দলে না থাকায় ভারতের বিপক্ষে আক্রমণভাগে ভিনিসিয়ুসের ওপর বাড়তি দায়িত্ব থাকতে পারে। রাফিনহার জায়গায় ফ্ল্যামেঙ্গোর স্ট্রাইকার পেদ্রোকে খেলানোর পরিকল্পনা রয়েছে আনচেলত্তির। বাঁ প্রান্তে ভিনিসিয়ুসকে তার পরিচিত ভূমিকাতেই দেখা যেতে পারে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরের ম্যাচে একাদশে সাত পরিবর্তন এনে ৪-২ ব্যবধানে জয় পায় দলটি। সেই ধারাবাহিকতায় ভারতের বিপক্ষেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
**ভারতের সম্ভাব্য একাদশ:** গুরপ্রীত সিং সান্ধু; অভিষেক সিং, বিজয় ভার্গিস, আনোয়ার আলি, আকাশ মিশ্র; আপুইয়া, অনিরুদ্ধ থাপা; বিক্রম প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস, নওরেম মহেশ/লালিয়ানজুয়ালা ছাংতে ও মনবীর সিং।
**ব্রাজিলের সম্ভাব্য একাদশ:** পেদ্রো মরিসকো; মাতেউজিনিয়ো, ভিতর রেইস, গ্যাব্রিয়েল, দানিলো সান্তোস; আন্দ্রে সান্তোস, ব্রুনো বিদন; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এস্তেভাও, ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিক।
ভারতের বিপক্ষে ব্রাজিল একাদশে আসতে পারে ৭ পরিবর্তন
আজ শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের প্রীতি ম্যাচ। আগের ম্যাচের তুলনায় এই ম্যাচে ব্রাজিলের একাদশে সাতটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।অস্ট
প্রিয় বাংলাদেশখেলা


