টানা জ্বর ও শরীরে ইনফেকশন ধরা পড়ায় ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট দল থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত।জাপানের নাগোয়ায় বাংলাদেশ দলের সঙ্গে পৌঁছানোর পর থেকেই অসুস্থ ছিলেন শান্ত। কয়েক দিন ধরে জ্বর না কমায় তার শারীরিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় শরীরে ইনফেকশনের উপস্থিতি পাওয়া গেলেও ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, চার দিন ধরে শান্ত লো-গ্রেড জ্বরে ভুগছেন। দীর্ঘ সময় জ্বর থাকায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এশিয়ান গেমসের ম্যাচ চলাকালীন তার সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা কম থাকায় তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার ঢাকার উদ্দেশে জাপান ছাড়ার কথা রয়েছে শান্তর।
এক বছরেরও বেশি সময় পর এশিয়ান গেমসের মাধ্যমে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন এই ব্যাটার। গত বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন তিনি।
এদিকে এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার বিপক্ষে। জাপানের নিশিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
জ্বরে অসুস্থ শান্ত, এশিয়ান গেমসের দল থেকে দেশে ফিরছেন
টানা জ্বর ও শরীরে ইনফেকশন ধরা পড়ায় ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট দল থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত।জাপানের নাগোয়ায় বাংলাদেশ দলের সঙ্গে পৌঁছানোর পর থেকেই অসুস্থ ছিলেন শান্ত। কয়েক দিন ধরে জ্বর না কমায়
প্রিয় বাংলাদেশখেলা

