ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বধুবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে এ কথা বলেন।
রুমিন ফারহানা আরও বলেন,  বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না।’ এ সময় বিএনপি আমলে দুর্নীতি ও ঋণখেলাপির সমালোচনা করেন তিনি।
তার বক্তব্যকে কেন্দ্র করে  সংসদে তীব্র হট্টগোলও  উত্তেজনা তৈরি হয়। এ সময় রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।’ আওয়ামী লীগের আমলে তার বক্তব্যের সময়ও হট্টগোল হতো উল্লেখ করে তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে