গুম প্রতিরোধ অর্ডিন্যান্স বহাল রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।তিনি অভিযোগ করেছেন, অর্ডিন্যান্স বাতিল করে গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দেওয়ার মাধ্যমে সরকার আবারও গুমের সুযোগ তৈরি করছে।রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির আয়োজনে বিকেল ৩টার দিকে রাজধানীর বাংলামোটরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে হাজারো মানুষ পদযাত্রা করে জাতীয় সংসদের দিকে যান। সংসদ ভবনের সামনে সমাবেশ শেষে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে গোলাম পরওয়ার বলেন, গুমের শিকার সংগ্রামী জনতা, জুলাই যোদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুমের শিকার হয়েছেন, তাদের স্বার্থে গুম প্রতিরোধের অর্ডিন্যান্স বহাল রাখা জরুরি।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনগণ ঘোষণা করেছে, বাংলাদেশে আর গুম-খুনের আস্তানা চলতে পারে না। মানবাধিকার রক্ষা ও গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নেরও দাবি জানান তিনি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার বেশ কয়েকটি অধ্যাদেশ বাতিল করেছে। তার অভিযোগ, নতুন করে যেসব অধ্যাদেশ আনা হচ্ছে, সেগুলোর কিছু আগের সরকারের সময়ের চেয়েও খারাপ।
আয়নাঘরে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা ও সংসদ সদস্য মীর আহমদ বিন কাশেম আরমান বলেন, গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন আর ফিরে না আসে, সে জন্য কার্যকর আইন প্রয়োজন।সমাবেশে আরও বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, সাবেক কূটনীতিক সাকিব আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
পরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ কমিটির প্রতিনিধিদল স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের কাছে স্মারকলিপি দেয়। সেখানে গুম প্রতিরোধ অর্ডিন্যান্স বহাল রাখাসহ গুমের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
‘গুম প্রতিরোধ অর্ডিন্যান্স বহাল রাখতে হবে’
গুম প্রতিরোধ অর্ডিন্যান্স বহাল রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।তিনি অভিযোগ করেছেন, অর্ডিন্যান্স বাতিল করে গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দে
প্রিয় বাংলাদেশরাজনীতি


