ব্যাংক রেজল্যুশন বিল নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে অধিবেশনে উত্তেজনা ও হট্টগোল তৈরি হয়।বুধবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো পুরোনো সমস্যাগুলো আবারও দেখা দিতে পারে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর গ্যাস-বিদ্যুৎ সংকট থাকবে না—এমনটা হওয়ার সম্ভাবনা নেই।বিএনপির শাসনামলে দুর্নীতি ও ঋণখেলাপির বিষয়েও সমালোচনা করেন তিনি।তার বক্তব্য চলাকালে সংসদে উত্তেজনা সৃষ্টি হলে রুমিন ফারহানা বর্তমান সংসদের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সংসদের এমন পরিস্থিতি তাকে আওয়ামী লীগ সরকারের সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে।
ব্যাংক রেজল্যুশন বিলের ১৮-এর ‘ক’ ধারা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দিতে আদালতের আশ্রয় নেওয়ার যে প্রবণতা রয়েছে, সেটিকে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ বলে মন্তব্য করেন।বক্তব্যের শেষ পর্যায়ে ঋণখেলাপি সংসদ সদস্যদের প্রসঙ্গ টানলে সংসদে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
‘বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, তা হতে পারে না’: রুমিন
ব্যাংক রেজল্যুশন বিল নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
প্রিয় বাংলাদেশরাজনীতি


