পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিএনপির বিরুদ্ধে ফের সিন্ডিকেট সক্রিয় করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩১ আগস্ট) সকালে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের বিমান টিকিটের দাম কম ছিল। বিএনপি ক্ষমতায় আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়েছে এবং এর প্রভাব পড়েছে টিকিটের দামে।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকটও রয়েছে। এসব কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন বলে দাবি করেন তিনি।
জনগণের এই দুর্ভোগ থেকে দ্রুত পরিত্রাণে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।মক্কা প্যাক্ট প্রসঙ্গেও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি জানান, এনসিপি মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে। তবে এ বিষয়ে দলের সংশ্লিষ্ট উপকমিটি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
ওমরা শেষে দেশে ফিরে বিএনপির বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ আসিফ মাহমুদের
পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিএনপির বিরুদ্ধে ফের সিন্ডিকেট সক্রিয় করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৩১ আগস্ট) সকালে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্
প্রিয় বাংলাদেশরাজনীতি


