দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে নতুন করে গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের লোকেশন-সি থেকে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কূপটি উৎপাদনে গেলে নতুন এই গ্যাস দেশের সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় যুক্ত হবে। আগামী শনিবার কূপটির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।কূপটির খননকাজ গত বছরের ডিসেম্বরে শুরু হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।