রাজধানীর সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই দিনে ঢাকার আরও দুটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান—জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজেও দুই ছাত্রসংগঠনের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসা সংলগ্ন ন্যাশনাল মেডিকেলের সামনে প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে দুপুর ২টার পর থেকেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে আবারও দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের উপস্থিতিতেই উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপে লিপ্ত হলে সমগ্র এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ থেমে গেলেও চকবাজার এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার স্থান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলিয়া মাদ্রাসার হলের সিট বন্টন ও দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে এই সহিংসতা। ছাত্রশিবিরের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদ করায় ছাত্রদল তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, ছাত্রশিবির বিভিন্ন ক্যাম্পাসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
একই দিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।
এদিকে প্রায় একই সময়ে ঢাকা কলেজেও দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
চকবাজার থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে ও বিকেলে থেমে থেমে কয়েক দফা সংঘর্ষ হলেও পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে আলিয়া মাদ্রাসা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হলের সিট দখল ঘিরে ঢাকার ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, পরিস্থিতি থমথমে
রাজধানীর সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই দিনে ঢাকার আরও দুটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান—জগন্ন
প্রিয় বাংলাদেশজাতীয়


