আকিজ বশির গ্রুপে প্লান্ট হেড পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অ্যালুমিনিয়াম প্রোফাইল অ্যান্ড ফ্যাসাড প্রজেক্ট বিভাগে একজনকে এই পদে নিয়োগ দেওয়া হবে।
গত ৩ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
**পদের তথ্য:**প্রতিষ্ঠান: আকিজ বশির গ্রুপপদ: প্লান্ট হেডবিভাগ: অ্যালুমিনিয়াম প্রোফাইল অ্যান্ড ফ্যাসাড প্রজেক্টপদসংখ্যা: ১টিচাকরির ধরন: ফুলটাইমকর্মস্থল: মাধবপুর, হবিগঞ্জবেতন: আলোচনা সাপেক্ষেপ্রার্থী: নারী ও পুরুষ উভয়বয়স: নির্ধারিত নয়
প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
অ্যালুমিনিয়াম উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন পরিকল্পনা, গুণগত মান নিয়ন্ত্রণ, শিল্প নিরাপত্তা এবং বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ১০ থেকে ১৪ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস পাবেন।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের প্রক্রিয়া প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
**আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬।**
আকিজ বশির গ্রুপে প্লান্ট হেড পদে নিয়োগ, আছে গ্র্যাচুইটি-প্রভিডেন্ট ফান্ড
আকিজ বশির গ্রুপে প্লান্ট হেড পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অ্যালুমিনিয়াম প্রোফাইল অ্যান্ড ফ্যাসাড প্রজেক্ট বিভাগে একজনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। গত ৩ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
প্রিয় বাংলাদেশচাকরি


