বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে রাজস্ব খাতের ১৩ থেকে ২০তম গ্রেডে ২২৮টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ৯ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এসএসসি পাস প্রার্থীদেরও কয়েকটি পদে আবেদনের সুযোগ রয়েছে।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ১ জন,স্টাফ ফটোগ্রাফার: ১ জন,ড্রাফটসম্যান: ১ জন,থানা/উপজেলা প্রশিক্ষক: ৭৬ জন,উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা: ৯৩ জন,ভারী গাড়িচালক: ১০ জন,প্রুফ রিডার: ১ জন,অফিস সহকারী: ২ জন,ইলেকট্রিশিয়ান: ১ জন,বুট মেকার: ১ জন,প্লাম্বার: ২ জন,ব্যান্ডস ম্যান: ২২ জন,মহিলা ব্যান্ড: ৪ জন,মালী: ১ জন,বাবুর্চি: ২ জন,অফিস সহায়ক: ১০ জন ,. বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে বেতন স্কেল ২০ হাজার থেকে ৫৮ হাজার টাকা পর্যন্ত। গ্রেড, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পদ অনুযায়ী নির্ধারিত হবে।
আবেদন ফি ও সময়সীমা
১ থেকে ৯ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা এবং ১০ থেকে ১৬ নম্বর পদের জন্য ৫০ টাকা। আবেদন করতে হবে অনলাইনে।আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে আনসার-ভিডিপির মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের নিয়ম যাচাই করে নেওয়া উচিত।