বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন ও অতীত অভিজ্ঞতা নিয়ে ভক্তদের আগ্রহের অন্ত নেই। বিশেষ করে তারকাদের নিয়ে তৈরি 'আমাজন প্রাইম ভিডিও'-র নতুন শো ‘অ্যালাইন্স’-এর সাম্প্রতিক প্রোমো প্রকাশ্যে আসতেই সালমান ভক্তদের মাঝে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।
শোটিতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে সালমান খানকে। মূল প্রতিযোগীদের উৎসাহিত করা এবং ছোট ভাই সোহেল খানকে সমর্থন জোগাতেই এই পর্বে তাঁর উপস্থিতি। তবে প্রোমোতে পাওয়া সংকেত অনুযায়ী, ভাইজান তাঁর অতীতের বেশ কিছু ব্যক্তিগত ও অপ্রকাশিত ঘটনা নিয়ে কথা বলবেন।
প্রোমোতে সালমান তাঁর জেল জীবনের অন্ধকার দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বন্দী থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সালমান খান স্মৃতিচারণ করে বলেন, "অনেক বছর আগে আমি যখন কারাগারে ছিলাম, তখন লোহার শিকের পেছনের বাস্তবতাটা ছিল অন্যরকম। অত্যন্ত ছোট একটি প্রকোষ্ঠে আমাদের মতো ৫০ থেকে ৭০ জন মানুষকে একসঙ্গে রাখা হতো। আর এত মানুষের জন্য ছিল মাত্র একটি শৌচাগার।"
পরিবেশের ভয়াবহতা বর্ণনা করে তিনি আরও বলেন, সেখানে অনবরত পিঁপড়া, তেলাপোকা ও টিকটিকির উপদ্রব চলত। তবে সবচেয়ে কঠিন ও অস্বস্তিকর মুহূর্ত ছিল যখন ব্যবহার অনুপযোগী হয়ে উপচে পড়া শৌচাগার ব্যবহার করতে হতো।
কারাগারের সেই তিক্ত অভিজ্ঞতার স্মৃতিচারণ করলেন সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন ও অতীত অভিজ্ঞতা নিয়ে ভক্তদের আগ্রহের অন্ত নেই। বিশেষ করে তারকাদের নিয়ে তৈরি 'আমাজন প্রাইম ভিডিও'-র নতুন শো ‘অ্যালাইন্স’-এর সাম্প্রতিক প্রোমো প্রকাশ্যে আসতেই সালমান ভক্তদের মাঝ
প্রিয় বাংলাদেশবিনোদন


