জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। তবে এ সুযোগ পাবে কেবল যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত ৪০ শতাংশ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষার্থীর ফরম পূরণ করতে পারবে।
নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের পাশাপাশি সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি ২৯ অক্টোবরের মধ্যে পরিশোধ করতে হবে। বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।