চলতি বছরের প্রথম আট মাসে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন বেড়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ৩ হাজার ৭০১ কোটি ২৯ লাখ টাকা। গত বছরের একই সময়ে তা ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৩৯ লাখ টাকা।
অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি লেনদেন বেড়েছে ১ হাজার ১৩ কোটি ৯০ লাখ টাকা। চলতি বছরের আট মাসের লেনদেন ইতোমধ্যে ২০২৫ সালের পুরো বছরের মোট লেনদেনের প্রায় ৯৪ শতাংশে পৌঁছেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাজার সংস্কার, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করা, আন্তর্জাতিক সূচক নির্ধারণকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং লেনদেন নিষ্পত্তির সময় কমানোর উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দিচ্ছে।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বিদেশি লেনদেন বাড়ার পেছনে একক কোনো উদ্যোগ নয়; বাজার সংস্কার, এনআইটিএ-সংক্রান্ত বিধি সহজ করা ও টি+১ সেটেলমেন্ট ব্যবস্থায় যাওয়ার উদ্যোগসহ বিভিন্ন পদক্ষেপ এতে ভূমিকা রাখছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন সর্বোচ্চ ৮৩১ কোটি ৭০ লাখ টাকায় পৌঁছায়। জানুয়ারিতে ৩৭৭ কোটি, ফেব্রুয়ারিতে ৬৬৩ কোটি এবং আগস্টে লেনদেন হয় ৩১৮ কোটি ৫৭ লাখ টাকা।
সংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বাড়তে পারে।
৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬% পুঁজিবাজারে বাড়ছে বিদেশি অংশগ্রহণ
চলতি বছরের প্রথম আট মাসে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন বেড়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ৩ হাজার ৭০১
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


