পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে ‘সাফল্যের পথে একসাথে’ প্রতিপাদ্যে পার্টনারস সামিট আয়োজন করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ঢাকার র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে এপেক্সের বিভিন্ন পার্টনার অংশ নেন।
অনুষ্ঠানে পার্টনারদের অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ছিল ‘লংস্ট্যান্ডিং পার্টনারশিপ অ্যাওয়ার্ড’, ‘ডেলিভারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এবং সর্বোচ্চ সম্মাননা ‘সৈয়দ মঞ্জুর এলাহী অ্যাওয়ার্ড’।
অনুষ্ঠানে বক্তব্য দেন এপেক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিরোজ মোহাম্মদ। তারা বলেন, পার্টনারদের সঙ্গে সুসম্পর্ক, আস্থা ও স্বচ্ছতা এপেক্সের সাফল্যের অন্যতম ভিত্তি।
সিইও ফিরোজ মোহাম্মদ বলেন, এপেক্সের প্রবৃদ্ধিতে পার্টনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক সহযোগিতা আরও সুসংগঠিত করতে অনুষ্ঠানে নতুন ‘পার্টনার পারফরম্যান্স টুল’-এর কার্যক্রমও শুরু করা হয়। আলোচনায় পণ্যের গুণগত মান ও ডিজাইন উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথভাবে প্রবৃদ্ধি ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পার্টনারদের স্বীকৃতি দিল এপেক্স
পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে ‘সাফল্যের পথে একসাথে’ প্রতিপাদ্যে পার্টনারস সামিট আয়োজন করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ঢাকার র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে এপেক্সের বিভিন্
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


