সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলার চান্দাইকোনা, ব্রহ্মগাছা, পাঙ্গাসী, ঘুড়কা, ভুইয়াগাতি, নিমগাছি ও সলঙ্গা বাজারসহ বিভিন্ন বাজারে অবাধে পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে।
এলাকাবাসী জানায়, বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ এই মাছ বিক্রি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো অভিযান বা দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে বিক্রেতারা অনেকটা নির্বিঘ্নেই এসব মাছ বিক্রি করে যাচ্ছেন।
জানা যায়, অনেক ক্রেতা না জেনেই পিরানহা মাছ কিনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে কম দামে মাছ পাওয়ার আশায় নিম্নআয়ের মানুষের মধ্যে এসব মাছের চাহিদা তৈরি হচ্ছে বলে তারা জানান।
নিষিদ্ধ মাছে সয়লাব রায়গঞ্জের হাট-বাজার অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন বাজারে পিরানহা মাছ বিক্রির বিষয়টি উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তাদের অবগত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই মাছ বিক্রির বিরুদ্ধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হলে এভাবে প্রকাশ্যে পিরানহা বিক্রি করা সম্ভব হতো না।
রায়গঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে সহকারি কমিশনার ভূমি সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সলঙ্গা কুতুবের চর মৎস্য আড়তে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫মণ এই নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। অভিযানকালীন সময়ে দুইজনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি এবং অভিযান অভ্যাহত থাকবে।
পিরানহা মাছ বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত নজরদারি, জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন সহ আইনগত ব্যবস্থা দ্রæত বাস্তবায়ন এর দাবি জানায় এলাকার সচেতন মহল।




