অক্টোবর) সকালে গ্রামের ভোলা নদীর চরে ও ঝোপের মধ্যে ছাপগুলো দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। এরপর বন বিভাগ ও ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জনসাধারণকে সতর্ক করতে এলাকায় মাইকিং শুরু হয়েছে।
ভিটিআরটি দলের নেতা মো. জাকারিয়া হোসাইন জানান, সোমবার সকালে দলের সদস্য আবদুল লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে ঝোপের মধ্যে এবং বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি বন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান।
খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের চলাচলের চিহ্ন পাওয়া যায়। ছাপগুলো সুন্দরবনের দিকে চলে যাওয়ার ইঙ্গিত দেয়।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখে ধারণা করা হয়েছে, বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, স্থানীয়দের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাঘের উপস্থিতির আশঙ্কায় স্থানীয়দের সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।