পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর টাউন স্কুল মাঠে জেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়।
দুই পর্বের সম্মেলনের প্রথম পর্বে ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা আমির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের পরিচালনায় গোপন ব্যালটে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রোকন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক পটুয়াখালী জেলা আমির ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক শাহ আলম। সম্মেলন পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক।