হরমুজ প্রণালি নিয়ে ইরান কোনো ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা নিতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের অবরোধ এখনো কার্যকর রয়েছে বলেও দাবি করেন তিনি।সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হেগসেথ বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে এবং ইরান ওই পথ ব্যবহার করে কার্যত কোনো কিছুই পরিবহন করতে পারেনি। বার্তা সংস্থা এপি তার বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে।
ইরানকে ‘সঠিক সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশটি তা না করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে প্রয়োজনীয় সব ধরনের বিকল্প থাকবে।তবে পরিস্থিতি অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত করার ইচ্ছা ট্রাম্পের নেই বলেও মন্তব্য করেন তিনি। হেগসেথের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প নিজের মিশন সম্পর্কে স্পষ্ট এবং প্রয়োজন হলে সেটি সম্পন্ন করার সক্ষমতা রাখেন।
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন হেগসেথ। তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ।হেগসেথ আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার—ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না এবং প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।
হরমুজ নিয়ে ইরানকে কঠোর হুঁশিয়ারি হেগসেথের
হরমুজ প্রণালি নিয়ে ইরান কোনো ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা নিতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের অবরোধ এখন
প্রিয় বাংলাদেশবিশ্ব


