জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন নীতিনির্ধারকেরা। আলোচনায় উপকূলীয় সুরক্ষা, কৃষি অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতির বিষয় উঠে আসে।

বিশেষজ্ঞরা মনে করেন, তথ্য বিনিময় ও যৌথ প্রকল্প বাস্তবায়ন করলে সীমিত সম্পদ দিয়েও বড় ফল পাওয়া সম্ভব।