ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরবর্তী মেয়াদে পুনর্নির্বাচনের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছে ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশনস (ইউএএফএ)।বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সংগঠনটির ৮১তম বোর্ড সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।২২টি আরব দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রতিনিধিত্বকারী ইউএএফএ বলেছে, জাতীয়, আঞ্চলিক ও মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর সঙ্গে ফিফার সহযোগিতা বাড়ানোর উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছে। সংগঠনটির মতে, ইনফান্তিনোর নেতৃত্বে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে সহযোগিতা ও ঐক্য জোরদার হয়েছে।
এর আগে আগস্টে কাতার ও ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক মরক্কোসহ ছয়টি আরব দেশের ফুটবল সংস্থা ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেয়। মঙ্গলবার গালফ ফুটবল ফেডারেশনও আটটি জাতীয় ফুটবল সংস্থার প্রতিনিধিত্ব করে তাকে সমর্থন জানায়।তবে ইনফান্তিনোর পুনর্নির্বাচন নিয়ে ইউরোপে ভিন্ন অবস্থানও দেখা যাচ্ছে। বুধবার সুইস ফুটবল অ্যাসোসিয়েশন গত জুনে দেওয়া সমর্থন প্রত্যাহার করে নেয়। সংগঠনটি ফিফার নেতৃত্ব, পরিচালনব্যবস্থা, স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।
এর আগে ফিফার অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার প্রস্তাব নিয়েও ইনফান্তিনো সমালোচনার মুখে পড়েন। এরপর ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স ও সার্বিয়াসহ কয়েকটি ইউরোপীয় ফুটবল সংস্থা তার প্রতি সমর্থন প্রত্যাহার করে।এ পরিস্থিতিতে গত সপ্তাহে ফিফার ২১১ সদস্য সংস্থার কাছে চিঠি পাঠিয়ে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বাধীনভাবে পর্যালোচনার প্রস্তাব দেন ইনফান্তিনো।
২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচনের কথা রয়েছে। ইনফান্তিনো সেখানে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হতে পারেন। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। ইউরোপীয় ফুটবল সংস্থা ইউয়েফাও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারা একজন প্রার্থী দেবে।
ইনফান্তিনোর পুনর্নির্বাচনে আরব ফুটবল সংস্থাগুলোর সমর্থন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরবর্তী মেয়াদে পুনর্নির্বাচনের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছে ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশনস (ইউএএফএ)।বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সংগঠনটির ৮১তম বোর্ড সভা শেষ
প্রিয় বাংলাদেশবিশ্ব


