ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বড় আকারের বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব প্রচারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত নিয়ে নানা রাজনৈতিক বার্তা তুলে ধরা হচ্ছে।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ব্যস্ত ভালিয়াসার চত্বরসহ বিভিন্ন এলাকায় এসব বিলবোর্ড দেখা গেছে। কোথাও ট্রাম্পকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, আবার কোথাও মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজের ছবি ব্যবহার করা হয়েছে।
‘খানাহ-ই-তাররাহান’ বা ‘ডিজাইনার্স হাউস’ নামে একটি স্টুডিওর তৈরি বিলবোর্ডে ট্রাম্পের মুখ বন্ধ ও ঠোঁট সেলাই করা অবস্থার ছবি রয়েছে। পেছনে দেখা যায় হরমুজ প্রণালীর দৃশ্য। সেখানে লেখা হয়েছে, ‘অ্যাট দ্য ব্রেকিং পয়েন্ট’।
স্টুডিওটির ব্যবস্থাপক মোস্তফা কাফায়ি জানান, বড় কোনো ঘটনা সামনে এলে তাদের দল দ্রুত নতুন ধারণা তৈরি করে এবং কয়েক দিনের মধ্যেই বিলবোর্ডের নকশা প্রস্তুত করে।
তার স্টুডিওতে সংবাদ পর্যবেক্ষণের জন্য আলাদা একটি দলও রয়েছে। সরকারি অর্থায়নে তৈরি এসব বিলবোর্ডের মাধ্যমে দেশটির বিভিন্ন রাজনৈতিক বার্তা জনসাধারণের কাছে তুলে ধরা হয়।
অন্য একটি ডিজাইনে ট্রাম্পকে জাদুকরের বাক্সে আটকে থাকতে দেখা যায়। তার হাতে কোকা-কোলা ও হ্যামবার্গার রাখা হয়েছে। সেখানে লেখা, ‘চোখের পলক ফেললেই আপনি গায়েব!’
আরেকটি বিলবোর্ডে একজন ইরানি সেনাকে মার্কিন ড্রোনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটি হরমুজ প্রণালীতে একটি মার্কিন ড্রোন আটকের ঘটনাকে ইঙ্গিত করে তৈরি করা হয়েছে।
এ ছাড়া সমুদ্রের মধ্যে এক পৌরাণিক যোদ্ধা এবং পেছনে আগুন জ্বলতে থাকা মার্কিন যুদ্ধজাহাজের ছবি ব্যবহার করেও একটি বিলবোর্ড তৈরি করা হয়েছে। আরেকটি প্রচারে ট্রাম্পকে পানির নিচে ডলারের নোট ধরার চেষ্টা করতে দেখা যায়।
মোস্তফা জানান, এসব নকশার বেশির ভাগই ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জামও ব্যবহার করেন তারা।ট্রাম্পকে ঘিরে এত বেশি ব্যঙ্গাত্মক প্রচারের কারণ জানতে চাইলে মোস্তফার বক্তব্য, ট্রাম্প একজন গুরুত্বপূর্ণ মিডিয়া ব্যক্তিত্ব এবং তার কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তারা দ্রুত নতুন ডিজাইন তৈরি করেন।
তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ, ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রবিরোধী বার্তা
ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বড় আকারের বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব প্রচারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত নিয়ে নানা রাজনৈতিক ব
প্রিয় বাংলাদেশবিশ্ব


