২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৩ হাজার ৩০০-এর বেশি শিক্ষক ও শিক্ষা কর্মী। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সামরিক অভিযানে গাজা ও পশ্চিম তীরের শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১৭০-এর বেশি শিক্ষক এখনো ইসরায়েলি হেফাজতে আটক রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা, আল-মুগাইয়ির, জর্ডান উপত্যকা এবং ‘এরিয়া সি’ এলাকায় চেকপোস্টে নিয়মিত হয়রানি ও চলাচলে বিধিনিষেধের কারণে শিক্ষকদের দুর্ভোগ বেড়েছে।
এদিকে করের অর্থ আটকে রাখার কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সরকারি কর্মচারীদের পূর্ণ বেতন দিতে পারছে না। ফলে শিক্ষকরা দীর্ঘদিন ধরে আর্থিক ও মানসিক সংকটে রয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
শিক্ষার্থী ও শিক্ষা খাতের কর্মীদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি আটক শিক্ষকদের মুক্তি এবং বকেয়া অর্থ ছাড়ের জন্য আন্তর্জাতিক শিক্ষক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ৮০০-এর বেশি শিক্ষক
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৩ হাজার ৩০০-এর বেশি শিক্ষক ও শিক্ষা কর্মী।
প্রিয় বাংলাদেশবিশ্ব


