চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে আজ সোমবার (৫ অক্টোবর) শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল বিজয়ীদের নাম প্রকাশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের স্টকহোম ও নরওয়ের অসলো থেকে পর্যায়ক্রমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সূচি অনুযায়ী, ৬ অক্টোবর পদার্থবিজ্ঞান, ৭ অক্টোবর রসায়ন, ৮ অক্টোবর সাহিত্য এবং ৯ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের ঘোষণা শেষ হবে।

আলফ্রেড নোবেলের নামে ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। নোবেলের মূল উইলে পাঁচটি বিভাগ থাকলেও ১৯৬৮ সালে অর্থনীতি বিষয়টি পরবর্তীতে যুক্ত হয়।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিজয়ীরা পাবেন স্বর্ণপদক, মানপত্র ও অর্থ পুরস্কার।