সৌদি আরবকে যৌথ সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনায় বসেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে তিন দেশের সেনাপ্রধানদের একটি বৈঠক আয়োজনের প্রস্তুতিও বৈঠকে উঠে এসেছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী মিশনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।প্রতিবেদনে বলা হয়, আসন্ন সেনাপ্রধান পর্যায়ের বৈঠকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে সহায়তার সম্ভাব্য পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

বৈঠকে সৌদি আরবের মক্কা এবং দেশটির বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার প্রচেষ্টার নিন্দা জানান তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি, আন্তর্জাতিক আইন মেনে চলা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও তারা আলোচনা করেন। সমুদ্রপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারা।