ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো পুনর্দখলে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির সরকার।রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি জানান, দেশের বাকি অংশ পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরু করা হচ্ছে। রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব পুরো ভূখণ্ডে ফিরিয়ে আনাই অভিযানের লক্ষ্য বলে জানান তিনি।
তবে নতুন এই অভিযানকে কঠিন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ে হুতিদের আকস্মিক অগ্রযাত্রায় লোহিত সাগরের উপকূলীয় কয়েকটি এলাকা এবং বাব আল-মানদেব প্রণালির আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হুতিরা তাইজ শহরকে ইয়েমেন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের সঙ্গে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ বিচ্ছিন্ন করেছে। এর পরপরই সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা আসে।
তাইজ ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরে তীব্র সংঘর্ষ চলছে। সূত্রের দাবি, পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের লড়াইয়ে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ সূত্র বলছে, হুতিরা আল-সাফিয়া এলাকা দখলের পাশাপাশি প্রধান সড়ক ও একটি থানার নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে এখনো সংঘর্ষ চলছে।
এদিকে সৌদি আরব ইয়েমেনের সরকারি বাহিনীকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। এর মধ্যেই হুতিরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি করেছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে রিয়াদের উপকণ্ঠ ও কুরাইশ এলাকায় সৌদি জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে।অন্যদিকে হুতিদের দাবি, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে তাদের লক্ষ্য করে ৫০টি হামলা চালিয়েছে।
হুতি নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলে ইয়েমেনের সামরিক অভিযানের ঘোষণা, পাশে সৌদি
ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো পুনর্দখলে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির সরকার।রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ…
প্রিয় বাংলাদেশবিশ্ব


